শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অবস্থিত নবযুগ ডিগ্রি কলেজে গতকাল পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ নিয়ামুল কবির এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.মোহাম্মদ গোলাম মোহসীন ( সহকারী অধ্যাপক-কৃষি শিক্ষা )।
কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ফরহাদ আলী ( প্রভাষক-দর্শন বিভাগ ) এবং গীতা থেকে পাঠ করেন আনন্দ মোহন সরকার ( সহকারী অধ্যাপক-ইংরেজি বিভাগ )। এছাড়া উপস্থিত ছিলেন এবং স্বাধীনতার স্বপক্ষে বক্তব্য রাখেন-আরমান হোসেন খান ( সমাজসেবক ও শিক্ষানুরাগী ), মোঃ সানোয়ার হোসেন ( সহকারী অধ্যাপক-আইসিটি ), মোঃ আবু সাঈদ ( সহকারী অধ্যাপক-পরিসংখ্যান )। শহীদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ নিয়ামুল কবির।