1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

সেচ্ছাসেবী সংগঠন টিম দোহারের সহায়তায় ঘর পেল এক অসহায় নারী

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৪৭ বার পঠিত

মোঃ কবির হোসেন
দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:
দোহারের মানবিক সেচ্ছাসেবী সংগঠন “টিম দোহার ” এর উদ্যোগে রাইপাড়া ইউনিয়নের নাগেরকান্দা গ্রামের দরিদ্র এক কৃষক পরিবারের বসবাসের জন্য একটি বসত ঘর নির্মান করে দেওয়া হয়েছে। টিম দোহারের প্রান মোঃ বোরহানের তত্বাবধানে ঘর নির্মানের সময় উপস্থিত ছিলেন যুবনেতা আনসারী খাঁন, রাসেল, সুমন,মাসুম, বাবু সহ অন্যান্যরা। নতুন ঘর পেয়ে অসহায় পরিবারের চোখে মুখে হাসি ফুটে উঠেছে। টিম দোহার দোহারের যে কোন সামাজিক কাজে নিজেদের সব সময় সম্পৃক্ত রাখার চেষ্টা করে। বিগত করোনা কালীন সময়ে টিম দোহারের সদস্যরা মিলে সমাজের অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরন করেছে। বন্যা এবং শীতেও টিম দোহার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সম্পৃতি নোয়াখালী, ফেনীর ভয়াবহ বন্যায় টিম দোহার বন্যার্তদের মাঝে রান্নাকরা খাবার বিতরন কর্মসুচি পালন করে ব্যাপক ভাবে প্রসংসিত হয়েছে। টিম দোহার এর সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধার সম্পাদক মোঃ কবির হোসেন আশাবাদ ব্যাক্ত করেন দোহার নবাবগঞ্জের বিত্তবান লোকেরা যদি আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে আমরা আমাদের সামাজিক কার্যক্রম গুলি আরও বড় পরিসরে করে যেতে পারতাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews