1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
সাভারে ছাত্র-জনতার হত্যা মামলার আসামি ধামরাইয়ের (ঢাকা-২০) সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে তাকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীন কবির।
তিনি বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আজ রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews