1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যা জানা গেলো

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৬৫ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোপুরি সুস্থ আছেন। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। পুরো সপ্তাহ অনেক বৈঠক করেছেন তিনি। আমরা যা নিয়মিত সাংবাদিকদের জানাচ্ছি। এদিন প্রধান উপদেষ্টা বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।

রাজনৈতিক দলের সঙ্গে সরকারের চলমান সংলাপের অংশ হিসেবে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের মতবিনিময় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বঙ্গভবনের আশেপাশে যারা বিক্ষোভ করছেন তাদেরকে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতিকে নিয়ে আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকার সেটার সঙ্গে একমত পোষণ করে বলে উল্লেখ করেন ড. ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews