1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

মোঃ কবির হোসেন
দোহার- নবাবগঞ্জ প্রতিবেদকঃ
ঢাকার দোহারে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। বুধবার (২ জুলাই) ভোরে নিজ বাড়ির পাশে হাঁটতে বের হলে এ হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরে গুলির চারটি চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা জানায়, কারা এবং কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। তবে স্থানীয়রা ধারণা করছেন, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রভাবশালী একটি মহল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক পৃথক বিবৃতিতে ঘটনার সুষ্ঠ তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews