1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
খুলনায় আদালতের সামনে দুই আসামিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- ফজলে রাব্বি রাজন (২৫) এবং আসিফ (৩৫)। নিহত রাজন রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা।

তার বাবার নাম ইজাজ শেখ। নিহত আসিফের বাড়িও রূপসা উপজেলার বাগমারা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজন ৬টি ও আসিফ একাধিক মামলার আসামি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন।

হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews