1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪৭৪ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটিকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন সাবেক এ মার্কিন নেতা বলেছেন, যদি ইরান আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যে আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচেনা করা হবে। তেহরানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার সম্ভাবনা সবসময় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ হুমকি দেন। এর আগে গত বুধবার (২৪ জুলাই) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্তের অভিযোগ তুলে ধরেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করেন ট্রাম্প । অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি। ২০১৯ সালে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনো কিছুর ওপর ইরান হামলা করলে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে।

গেল সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে। এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি ট্রাম্প যে হামলার শিকার হয়েছেন তার সঙ্গে ইরান জড়িত নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরানের সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানার পরই ট্রাম্পের নিরাপত্তা আরো জোরদার করা হয়। তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই। সিএনএনের মতো অন্যান্য সংবাদমাধ্যমেও একই কথা বলা হয়েছে।

ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। তবে এ উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির ওপর হামলার মধ্য দিয়ে ২০২০ সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন এ হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় ইরান। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews