1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

অ্যাপে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলিকপ্টার

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৬০৮ বার পঠিত

মো.জুনায়েদ,সাভার(ঢাকা):
মানুষের যাতায়াতের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে প্রাইভেট কার, মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় পাওয়া যায়। কিন্তু অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার ভাড়া করে যদি আকাশপথে যাতায়াত করা যায়, তাহলে কেমন হবে?

সে কাজই করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি বেসামরিক বিমান চলাচল প্রতিষ্ঠান। তারা একটি অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি সিউলের গ্যাংনাম এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত এই হেলিকপ্টার সেবা চালু করছে। যাত্রীদের সড়কপথে এখানে চলাচলে প্রায় দুই ঘণ্টা লাগে। হেলিকপ্টারে সময় লাগবে মাত্র ২০ মিনিট।

মোভিয়েশন ভোনায়ের নামের প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, আপাতত এক ঘণ্টা পরপর হেলিকপ্টার সেবা দেওয়া হবে। এতে একবার যাওয়ায় খরচ পড়বে ৪ লাখ ৪০ হাজার ওন বা ৩২০ মার্কিন ডলার। ছয় মাস পরীক্ষামূলকভাবে এই সেবা চলবে।

মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিন মিন বলেন, গত সোমবার তাঁদের পরীক্ষামূলক সেবা চালু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ছোট ছোট উড়োজাহাজ চলাচলের খুব একটা চল নেই। এ দেশের শহুরে নাগরিকেরা এই সেবার সঙ্গে খুব একটা পরিচিত নয়। তা ছাড়া এখানে ছোট ছোট উড়োজাহাজ চলাচলের মতো পর্যাপ্ত অবকাঠামোও নেই।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দেশজুড়ে হেলিকপ্টার সেবা চালু করবে। সিউল থেকে দক্ষিণাঞ্চলীয় বুসানে যেতে ১ কোটি ৮০ লাখ ওন বা ১৩ হাজার মার্কিন ডলার খরচ পড়বে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews