1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

অতিরিক্ত পাকা কলা খাওয়া কি ঠিক?

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৬১ বার পঠিত

আরমান হোসেন খানঃ
পাকা কলা ঘরে একদিন রেখে দিলেই তা অতিরিক্ত পেকে হলুদ খোসাতে কালচে-খয়েরি ছোপ ধরতে শুরু করে। এ ধরনের কলা সাধারণত কেউ খেতে চান না। তবে একটু পেকে গিয়েছে বলে তা ফেলেও দেয়া যায় না। অনেকেই বেশি পাকা কলার সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে প্যানকেক তৈরি করেন। তবে এ ধরনের কলা খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো?

চিকিৎসকদের মতে, এ ধরনের কলা শরীরের জন্য ক্ষতিকর। কলাতে পটাশিয়াম, ফাইবার, নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকা সত্ত্বেও তা শরীরের ক্ষতি করতে পারে। কারণ কলা একটু বেশি পেকে গেলেই তার মিষ্টত্ব বাড়ে।

আর সে কারণে সেটি খেতে পছন্দ করেন অনেকে। তবে তাতে কিছু ক্ষতি হয়। কলা বেশি পেকে গেলে, তার স্টার্চ ভাঙতে শুরু করে ও সেগুলো চিনিতে পরিণত হয়। সাধারণ হলুদ কলার তুলনায় বেশি পেকে কালচে হয়ে যাওয়া কলায় প্রায় ৩ গ্রাম বেশি চিনি থাকে। এই কলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া বেশি পেকে যাওয়া কলায় ফাইবারের পরিমাণও কমতে থাকে। ফলে তা স্বাস্থ্যের জন্য ততটাও ভালো নয়।

কলা পচনশীল খাবার। অতিরিক্ত পেকে যাওয়া কলার মধ্যে সহজেই ছত্রাক বাসা বাঁধতে পারে। যা খোলা চোখে সহজে দেখা যায় না।

ফলে খাবারের সঙ্গে তা পেটের মধ্যে গিয়ে গোল পাকাতে শুরু করে। এ ধরনের পাকা কলা খেলে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews