শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প

১৭ মিনিটের ব্যবধানে দেশে দুইবার ভূমিকম্প

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার।
রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, প্রথম দফায় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট ১ সেকেন্ডের সময় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। পরে ৯টা ৫১ মিনিটে আরেক দফা ভূমিকম্প হয়।

এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
প্রথম দফায় ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মিংডু বলে জানায় আবহাওয়া অফিস। ঢাকা থেকে এর দূরত্ব ৫২১ কিলোমিটার। পরের এলাকাটির দূরত্ব নির্ণয়ের চেষ্টা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানান, অধিদপ্তরের প্রতিটি স্টেশনেই ভূমিকম্প অনুভূত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত