সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়ে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জয়ের পর এক বিবৃতিতে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ২০১৫ সালের পর এটিই দুই দলের প্রথম ওয়ানডে সিরিজ। ২০১৫ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ।