শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছেন দেশ দুটির শীর্ষ নেতারা। আর এই আলোচনার মধ্যস্থতায় রয়েছে পাকিস্তান। বৈঠকটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই কূটনৈতিক বৈঠকের দিকে বিশ্ববাসীর নজর রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী শনিবার (১১ এপ্রিল) সকালে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে।