বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত

যুবদলের কমিটিও বিলুপ্ত বিএনপির ঢাকাসহ চার মহানগর কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ চারটি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে।

এ বিষয়ে রাতে মুঠোফোনে রিজভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, যেসব মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে। নতুন করে চার মহানগর ও কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করা হবে।

তবে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, আন্দোলনে ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই মূলত চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের চার কমিটি বিলুপ্তঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই চারটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত