রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে

প্রতিদিন ডেস্কঃ
ঈদের আগে জ্বালানি তেলের ওপর চলমান রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে আতঙ্ক তৈরি হলে ৬ মার্চ দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সে সময় মোটরসাইকেলে ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানে ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়। পরে রাইডশেয়ারিং চালকদের জন্য সীমা দুই থেকে বাড়িয়ে পাঁচ লিটার করা হয় এবং রেশনিং কমিয়ে ২৫ থেকে ১৫ শতাংশে নামানো হয়।

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচিখুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি
রেশনিং ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আজ শনিবার খুলনা বিভাগে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়। এদিকে রাজশাহী বিভাগের ব্যবসায়ীরা জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে সোমবার থেকে ডিপোতে তেল উত্তোলন বন্ধ রাখা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত