1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ঘুমের মধ্যে পায়ে টান, ম্যাগনেশিয়াম ঘাটতির লক্ষণ নয় তো?

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭২৮ বার পঠিত

আরমান হোসেন খানঃ
রাতে ঘুমের মধ্যে অনেকেই এই সমস্যায় ভোগেন। টান লাগার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা হতে থাকে। বেশ কিছুক্ষণ পর নিজে থেকে সেই সমস্যা সেরেও যায়। কিন্তু ওইটুকু সময় প্রচণ্ড যন্ত্রণার শিকার হয়। কিন্তু কেন এটি হয় ? কী করলেই বা এর থেকে রেহাই পাওয়া যেতে পারে ?

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সমস্যার নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। অর্থাৎ ঠিক কোন কারণটির সঙ্গে পায়ে টান লাগার সমস্যাটি যুক্ত। তবে বেশ কিছু শারীরিক সমস্যার সঙ্গে এই লক্ষণ জড়িত থাকে। এমনকি বয়সের সঙ্গে সঙ্গে পায়ে টান লাগার এই সমস্যা বাড়তে থাকে। দেখা গেছে, গর্ভবতী মহিলার মধ্যে এই সমস্যা আরো বাড়ে।

শরীর সুস্থ রাখতে সব ধরনের পুষ্টি গ্রহণ করা জরুরি। শারীরবৃত্তীয় নানা কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজন বিভিন্ন খনিজের। আর শরীরের গুরুত্বপূর্ণ খনিজের তালিকায় ক্যালশিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভূমিকা অপরিহার্য। শরীরের অভ্যন্তরীণ রাসায়নিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে এই ম্যাগনেশিয়াম। তাই নামে খুব একটা পরিচিত না হলেও এই খনিজটির অভাব কিন্তু শরীর নানাভাবে বুঝিয়ে দেয়।

চিকিৎসকদের মতে, অবসাদ ও ক্লান্তির মতো সাধারণ কিছু বিষয়ের সঙ্গেও ম্যাগনেশিয়ামের সংযোগ থাকতে পারে। জানলে অবাক হবেন পেশিতে টান লাগা থেকে শুরু করে ক্লান্তি, অবসাদসহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে শরীরে ম্যাগনেশিয়ামের অভাব হলে।

রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান লাগার সমস্যায় অনেকেই যন্ত্রণায় কাতরান। আর এ সমস্যাকে খুব একটা গুরুত্ব দিতে চান না অনেকেই। সারাদিন পর্যাপ্ত পানি পান করা না হলে পায়ের পেশিতে হঠাৎ করে টান লাগতে পারে। তবে সে সমস্যা সাময়িক। চিকিৎসকেরা বলছেন, এমন পেশিতে টান লাগার সমস্যা যদি নিয়মিত হয়, তা ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে।

সব সময় মন খারাপ থাকার লক্ষণ কিন্তু মোটেও ভালো নয়। চিকিৎসকেরা বলছেন, এই সমস্যার নেপথ্যেও আছে ম্যাগনেশিয়াম।

স্নায়ুর কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম। বিভিন্ন সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি হার্ভাডের একটি রিপোর্টেও একই কথা বলা হয়েছে।

অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনঃ

রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে কারো হৃদ্স্পন্দনের হার বেড়ে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় এই রোগ অ্যারিদমিয়া নামে পরিচিত।

ভঙ্গুর হাড়ঃ

হাড় ভালো রাখতে শুধু ক্যালশিয়াম ও ভিটামিন ডি নয়, বিভিন্ন গবেষণা বলছে হাড়ের যত্নে ম্যাগনেশিয়ামের গুরুত্বও অনেক। শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম না থাকলে অস্টিয়োপোরোসিসের সমস্যাও বেড়ে যেতে পারে।

ক্লান্তিঃ

পরিশ্রম করলে ক্লান্ত লাগা স্বাভাবিক। তবে ঘুম থেকে ওঠার পরও যদি ঘুম পায় বা ক্লান্ত লাগে তাহলে কিন্তু এটি স্বাভাবিক লক্ষণ নয়। চিকিৎসকরা বলছেন, এই ক্লান্তির কারণও হতে পারে ম্যাগনেশিয়ামের ঘাটতি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews