বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’

৪৮ বছরে পা রাখলো বিএনপি

প্রতিদিন ডেস্কঃ
১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বরের এই দিনে—এক মাহেন্দ্রক্ষণে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয়ের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সেদিন পড়ন্ত বিকালে রাজধানীর রমনা বটমূলে একটি ছোট টেবিল আর গোটা সাতেক চেয়ার, সামনে কিছু সাংবাদিক নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ফেলে আসা ৪৭টি বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের শীর্ষ রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ সবচেয়ে কঠিন ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক অভাবনীয়-অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে গণমানুষের প্রিয় দলটি। সমুখে এক্ষণে দলের নিবিড় মনোযোগ নির্বাচন ঘিরে। সুদূর লন্ডনে নির্বাসিত জীবনে বিগত দীর্ঘ সময় চরম প্রতিকূলতার পাটাতনে বসে দলের কাণ্ডারী তারেক রহমান তার বিচক্ষণতা, দূরদৃষ্টি, অসম সাংগঠনিক দক্ষতায় এই দলকে তৃণমূল শক্তিতে রূপান্তরিত করেছেন। নিজেকে জনপ্রিয়তার শিখরে স্থাপন করেছেন। মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে সাড়ে ছয় বছর কারারুদ্ধ থাকার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বছর বর্ষা বিপ্লবের পরের দিন মুক্তি পান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল তা ন্যায় বিচারে নিক্তিতে খালাস দিয়েছে আদালত। এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দেশবাসী। কারাগারের অন্ধ প্রকোস্টে থেকে পর্যাপ্ত চিকিত্সাহীনতায় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া দেশে-বিদেশে উন্নত চিকিত্সা পাচ্ছেন। দলের নেতাকর্মীদের নামে গত ১৭ বছরে প্রায় ২ লাখ রাজনৈতিক মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। যাতে আসামি করা হয় অর্ধকোটি নেতাকর্মীকে। আদালত বানোয়াট তথ্য-প্রমাণহীন এই মামলাগুলোর আসামিদের খালাস দিচ্ছে। ১৭ বছর যারা আওয়ামী লীগের অত্যাচারে ফেরারি ছিলেন তারা ঘরে ফিরেছেন। কারামুক্ত হয়ে আলো-বাতাস দেখছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাগারে নিক্ষেপের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানকে। তিনি দলকে গণতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত করে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। রাজপথে অব্যাহত আন্দোলন জুলাই বিপ্লবের পথ রচনা করে দেয়। তারেক রহমান বিরামহীনভাবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাদের সঙ্গে স্কাইপেসহ ভার্চুয়াল মাধ্যমে বৈঠক, সভা-সমাবেশ করে এসেছেন। দিক-নির্দেশনা-আদেশ-নির্দেশ দিয়েছেন। গত বছরের মতো এবারও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে আজ ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত