রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

৩ হাজার শিশুর হার্টের অস্ত্রোপচার করিয়েছেন গায়িকা পলক

সুমনা হকঃ
সংগীতের পাশাপাশি সমাজসেবামূলক কাজও করছেন ভারতের শ্রোতাপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল। তার উদ্যোগে এ পর্যন্ত ৩ হাজার শিশুর হার্টের অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর তারা সবাই সুস্থ রয়েছেন।

কয়েক দিন আগে ভারতের ইন্দোরের বাসিন্দা অলোক সাহুর হার্টের অস্ত্রোপচার হয়েছে। এটি ছিল ৩০০০ তম অস্ত্রোপচার। ৮ বছর বয়সি শিশুটির অস্ত্রোপচারের সময়ে অপারেশন থিয়েটারেও উপস্থিত ছিলেন পলক। তারই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই সংগীতশিল্পী।

ভিডিওর ক্যাপশনে পলক লেখেন, ৩ হাজার জীবন রক্ষা পেয়েছে। অলোকের সুস্থতায় দোয়া করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পুরোপুরি সুস্থ রয়েছে।

অনেক আগে থেকে পলক এই উদ্যোগ নেন। এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে পলক বলেন, আমি যখন এই মিশন শুরু করি, তখন এটি একটি ছোট উদ্যোগ ছিল। প্রথমবার ৭ বছরের একটি শিশুর জীবন বাঁচিয়েছিলাম। এখন এটি আমার জীবনের সবচেয়ে বড় মিশনে পরিণত হয়েছে। বর্তমানে ৪১৩ জন শিশু অপেক্ষমান তালিকায় রয়েছে।

পলক বলেন, যেসব শিশুর হার্টে সমস্যা। কিন্তু হার্ট সার্জারি করার মতো অর্থ তাদের বাবা-মায়ের নেই, আমি তাদের জন্য কনসার্ট করি। আমি অনুভব করি, এটি আমার দায়িত্ব। আমি সত্যি খুব আনন্দিত। কারণ কাজটি করানোর জন্য ঐশ্বর আমাকে নির্বাচন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত