1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

হরমুজ প্রণালীতে রাশিয়ার মতো ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর শুল্ক মওকুফ ইরানের

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাশিয়া সহ বেশ কিছু ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অতিক্রম করার ফি বা শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে ইরান।

রুশ সংবাদ সংস্থাকে মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ‘আমরা কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না। ’

জালালি আরও বলেন, ‘বর্তমানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য দেওয়া এই ছাড়গুলো কার্যকর করার চেষ্টা করছে, উদাহরণস্বরূপ-রাশিয়া।’
উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান সম্প্রতি এই গুরুত্বপূর্ণ নৌ-পথে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল। ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে সংগৃহীত টোলের প্রথম দফার অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

ইরানি পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবাই জানান, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে যাতায়াত করা ভেসেল বা জাহাজগুলো থেকে নির্ধারিত ফি বা টোল সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার পর এটি বাস্তবায়নের মাধ্যমে ইরানের জাতীয় রাজস্বে এক নতুন মাত্রা যুক্ত হলো।
সূত্রঃ আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews