বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’

স্ত্রীসহ মাদুরোকে তুলে এনেছে মার্কিন সেনাবাহিনীর যে ইউনিট

প্রতিদিন ডেস্কঃ
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে তুলে এনেছে মার্কিন বাহিনী।

দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মার্কিন কর্মকর্তারা বিবিসির যুক্তরাষ্ট্র-ভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ডেলটা ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে তুলে নিয়ে আসে।

ডেল্টা ফোর্স হল মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাস দমন ইউনিট।

এদিকে, যুক্তরাষ্ট্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ স্যোশালে’ তিনি এ তথ্য জানান।

ট্রাম্প ওই পোস্টে জানান, “যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলায় একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে। সেই সঙ্গে দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করে নিয়ে এসেছে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত