শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এপ্রিলে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে◾বাংলাদেশ ব্যাংক এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস হরমুজ প্রণালীতে রাশিয়ার মতো ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর শুল্ক মওকুফ ইরানের লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি◾পাকিস্তানের তথ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট◾সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, ঘোষণা ইরানের

সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

প্রতিদিন ডেস্কঃ
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়, যার উৎপত্তিস্থলও সেখানেই। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, ‌’ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এটি তেমন শক্তিশালী না হলেও মানুষ তা স্পষ্ট অনুভব করেছে।’

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

চলতি মাসে এটি তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের ছাতকে ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের এমন ঘনঘন ঘটনা জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে, যদিও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত