শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

প্রতিদিন ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে। অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে।

তিনি আরও বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোটের কথা বলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত