1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

শেখ হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বাড়লো ৫৩ শতাংশ

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮৬ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
সম্প্রতি দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোনের শেয়ারদর উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, গত ৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ারমূল্য ছিল ২৪৭.২০ টাকা এবং এর বাজার মূলধন ছিল ৩৩ হাজার ৩৭৯ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ৫৩ শতাংশের বেশি বেড়ে ৩৭৯.২০ টাকায় পৌঁছেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৯.৩০ টাকা। দিন শেষে গ্রামীণফোনের বাজার মূলধন ৪৭ হাজার ১৬৬ কোটি টাকায় পৌঁছায়, যা ডিএসইস মোট বাজার মূলধনের ১২.১ শতাংশ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ আগস্টের পর থেকে গ্রামীণফোনের শেয়ারদর বৃদ্ধির গতি কমে যায়। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার চাপের কারণে কোম্পানিটির শেয়ারদর সংশোধন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews