সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা, আলোচনায় ফারজানা ব্রাউনিয়া

প্রতিদিন ডেস্কঃ
বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফারজানা ব্রাউনিয়া তার উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি চ্যানেল আইতে যোগ দেন এবং ‘লেটস মুভ’, ‘হাঁড়ি কড়াই রান্নার লড়াই’ এবং ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’সহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন। বহুদিন মিডিয়ায় অনুপস্থিত থাকলেও হঠাৎ করে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে প্রতারণা মামলাটি দায়ের করেন ফারজানা ব্রাউনিয়া। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

শাইখ সিরাজ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহম্মেদ খান।

ফারজানা ব্রাউনিয়া ২০১৪ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী’ নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করছিলেন, যা কিশোরী ও কিশোরদের উন্নয়নে অবদান রাখছিল। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আই থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়।

ফারজানা বলেন, বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে, যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, ততদিন তিনি মাসিক বেতন পাবেন। তবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট ৭৯ লাখ টাকার পাওনা বেতন চ্যানেল আই পরিশোধ করেনি। তিনি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি, বরং আসামিরা তাকে হুমকি দিয়ে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

ফারজানা ব্রাউনিয়া আরো অভিযোগ করেন, শাইখ সিরাজের নির্দেশেই ‘স্বর্ণ কিশোরী’ অনুষ্ঠানটি বন্ধ করা হয়, যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে। তার দাবি, শেখ হাসিনার নির্দেশে শাইখ সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন, যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয়।

বর্তমানে মামলাটি নিয়ে সিআইডি তদন্ত করছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত