শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ

মানিকগঞ্জে কোরবানির ষাঁড়ের শিংয়ের আঘাতে কৃষক নিহত

আবুল হাসান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে ষাঁড়ের শিংয়ের আঘাতে জীবন খাঁ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহতের পারিবার বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবনের পরিবারে তার স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির গরু বিক্রি করার জন্য দোহার উপজেলার জয়পাড়া হাটে যাওয়ার পথে হাতিঘাটা এলাকা থেকে একটি গরু উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন প্রতিদিন বাংলাদেশকে জানান, হাতিঘাটা গ্রামের জীবন খাঁ নামের এক কৃষক তার ষাঁড় গরুটি জয়পাড়া হাটে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর ষাঁড়টি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের পেটে শিং ঢুকিয়ে দিলে তিনি বেহুশ হয়ে যান। পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানা অফিসার ইনচার্জ শাহানুর এ আলম দৈনিক প্রতিদিন বাংলাদেশকে জানান, এ দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত নন তিনি। হয়তো স্বাভাবিক মৃত্যু বিধায় জনপ্রতিনিধি অথবা নিহতের পরিবারের পক্ষ থেকে থানাতে বিষয়টি অবহিত করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত