বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধ করার আহ্বান

প্রতিদিন ডেস্কঃ
ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়া দু’দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশ। অবিলম্বে এই সুযোগ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার ঢাকায় ভারতের উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা দেশ বাংলাদেশ সরকার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগে ভারতের উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে সেদেশের মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। পবন ভাদেকে জানানো হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মঞ্চ করে দেওয়া— দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।

ভারতীয় কূটনীতিককে বলা হয়, শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়টি তিনি যেন অবিলম্বে নয়াদিল্লিকে জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত