বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান

ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে, এটা চাপা দেবেন কীভাবে?

ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, ডাকসু নির্বাচনে কোনো বিরোধ নেই, কিন্তু প্রশাসন সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করেছে।

শুক্রবার বিকেলে মিরপুর-১ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়নি।

তিনি বলেন, “ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে—এটি কীভাবে চাপা দেওয়া হবে?” তিনি আরও বলেন, কোনো ব্যক্তির উদ্দেশ্য সিদ্ধির জন্য একপক্ষীয়ভাবে নির্বাচন পরিচালিত হয়েছে।
এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কৌশল মানুষের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে।

রিজভী ও সেলিমা রহমান একসঙ্গে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত