বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত

বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় ভারতীয় ৩ ট্রলার ও ৪৮ জেলে আটক

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
অবৈধভাবে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে আসা ৪৮ জন ভারতীয় জেলেকে তিনটি ট্রলারসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা থানায় ভারতীয় জেলেদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এসময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেন। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এদিন সকালে আটক ট্রলার এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

দুপুরে মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ড। অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত