শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের

ধামরাইয়ে ৭টি ইটভাটা ও একটি টায়ার কারখানায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মো নূরহোসেন,ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ টিকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ইট ভাটার পাশে থাকা একটি অবৈধ টায়ার কারখানা ধবংস করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) , পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।

এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স রাইসুল এন্ড শামসুদ্দিন ব্রিকস, সুতিপাড়া ইউনিয়নের মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস, মেসার্স এস এন ব্রিকস এন্ড এবং ডিএসবি রিসাইক্লিং প্ল্যান্টে অভিযান পরিচালনা করা হয়।

এরমধ্যে ৫ টি ভাটাকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা ও দুটি ভাটার চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে ৫ টিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত