শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি

ধামরাইয়ে ৩১ লাখ টাকার মাদকদ্রব্য সহ আটক ৩

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাইয়ে পৃথক অভিযানে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মো. শরীফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এছাড়া ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় আরেকটি পৃথক অভিযানে শাহিদা আক্তার ও মিন্টু হোসেন নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত