রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু, এলাকা জুড়ে আতঙ্ক

আরমান হোসেন খানঃ
ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাই কাঁচা রাজাপুর গ্রামের তহিরন নেছা (৬৫) নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানিয়েছেন, সাপটি রাসেল ভাইপার কিনা তা আমরা সঠিক জানতে পারি নাই। তবে পাশের সাটুরিয়ার এলাকায় ও ধামরাইয়ের জালসা এলাকায় রাসেল ভাইপারে দেখা পাওয়ার খরব পাওয়া গেছে।

সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সারা দেশের মধ্যে কয়েকটি জেলায় অতি বিষধর সাপ রাসেল ভাইপারের বিস্তার ছড়িয়ে পড়েছে। এসব জেলাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগজ্ঞের জেলা রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে।

এতে সচেতন হতে থাকে পাশের ধামরাইবাসী। কিন্তু বৃহস্পতিবার ভোরে আমতা ইউনিয়নের আগজেঠাইল কাচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছাকে বাড়ির পাশ থেকে সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। এতে রাস্তায় তার মৃত্যু হয়।

এলাকার সচেতন ব্যাক্তিরা জানান, রাসেল ভাইপার সাপ আতঙ্ক সারা দেশেই প্রায় ছড়িয়ে পড়েছে। আমরাও তার বাইরে নই। তাই তা দ্রুত প্রতিহত করতে সরকারি ভাবে পদক্ষেপ নেয়া জরুরি। সকল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্রো সাপের কামড়ের রোগীদের এন্টিভেনম রাখার অতি প্রয়োজন বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত