1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব জানিয়েছেন, দেশাবাসী যেনো শান্ত থাকে।’

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে এই বার্তা দেন মির্জা ফখরুল।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন।

বৈঠকের বিষয়ে শায়রুল বলেন, বিএনপি মহাসচিব জানিয়েছেন, বৈঠক সুন্দর হয়েছে।’

এছাড়া জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতোমধ্যে দেশে ছেড়েছেন শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews