বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত

দল-সংগঠন নিষিদ্ধের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রতিদিন ডেস্কঃ
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার এবং শাস্তির বিধান রেখে দ্বিতীয়বারের মতো সংশোধিত হলো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩। সংশোধিত নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তাদের নিবন্ধন বাতিল, সম্পত্তি বাজেয়াপ্ত এবং কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা পেল ট্রাইব্যুনাল।

গত শনিবার গেজেট আকারে প্রকাশিত ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল, অধিকতর সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ এই বিধান সংযুক্ত করা হয়। সংসদ ভাঙা থাকায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে অধ্যাদেশ জারি করেন।

এতে বলা হয়, কোনো সংগঠন যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নির্ধারিত অপরাধ; যেমন—গণহত্যা, নিপীড়ন, গুম, মানবপাচার ইত্যাদিতে যুক্ত থাকে, তা প্রমাণিত হলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট দল বা সংগঠনকে নিষিদ্ধ করতে পারবে; পাশাপাশি তাদের নিবন্ধন বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করারও ক্ষমতা থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত