1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার খবরে যা বললেন বাইডেন

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৫৬৩ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে এক বন্দুকধারী। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। এরপরই এই হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এই ধরনের হামলা ক্ষমা করা করা যায় না। খবর: বিবিসির।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। এরপরই নিজের প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ‘আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি অসুস্থ, এটি অসুস্থ (হামলা)।’ তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই, আমাদের কাছে সমস্ত তথ্য আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো গুলিবর্ষণের এই ঘটনায় তদন্তে কাজ করছে।

এটি হত্যার প্রচেষ্টা ছিল বলে তিনি বিশ্বাস করেন কিনা তা বাইডেনের কাছে একজন প্রতিবেদক জানাতে চান। জবাবে বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে, আমাদের কাছে সব তথ্য আছে।

এদিকে ট্রাম্পের ওপর হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, পেনসিলভেনিয়ায় সহিংস এই হামলার ঘটনায় সবাইকে নিন্দা করতে হবে। তিনি বলেন, শনিবার (১৩ জুলাই) রাতে আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তিনি আরও বলেন, সমাবেশে হামলার সময় যা ঘটেছিল সেসম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। বাইডেন বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখন তার ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews