বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত

জনজোয়ারে ফিরছেন খালেদা জিয়া

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
চার মাস চিকিৎসা শেষে আজ লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরছেন তিনি। গতকাল লন্ডন সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথরো বিমানবন্দর রানওয়ে থেকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি আকাশে ওড়ে। এর আগে বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারাক্রান্ত মন নিয়ে তাঁর মমতাময়ী মাকে বিদায় জানান।

এ সময় সেখানে আবেগঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্থানীয় সময় (রাত) ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ১০টায়। খালেদা জিয়ার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রটোকলসহ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত