শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প

ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা?

প্রতিদিন ডেস্কঃ
বিজয় দিবস উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর ঢাকায় বিজয় র‍্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন নাগরিক কমিটির নেতারা। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি।

বিজয় র‍্যালিতে দেখা যায়, ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনের ব্যানার নিয়ে সদস্যরা উপস্থিতি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জেলা-উপজেলা-থানা থেকেও ঢাকার র‍্যালিতে যোগ দেন অনেকে।

জাতীয় নাগরিক কমিটির এই কর্মসূচি রাজনীতির মঞ্চে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ গত ৫ই অগাস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকেই আন্দোলনের নেতারা নতুন যে রাজনৈতিক দলের কথা বলে আসছেন তার প্রস্তুতি চলছে নাগরিক কমিটির অধীনে। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ভূমিকা রাখছে।

নাগরিক কমিটি বলছে, বিজয় র‍্যালিসহ ধারাবাহিক এরকম কমূর্সচি সামনে আরো আছে। মূলত এসব কর্মসূচির মাধ্যমেই একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আগামী মাস দুয়েকের মধ্যেই স্পষ্ট হবে নতুন দলের কাঠামো। কিন্তু বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি-আদর্শ কী হবে সেসব নিয়ে প্রশ্ন উঠছে। সম্ভাব্য দলের শীর্ষ নেতাই বা কে হবেন সেটাও একটা বড় প্রশ্ন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত