শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি

চ্যাটজিপিটিতে আসছে ৬টি বড় পরিবর্তন

প্রতিদিন ডেস্কঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে একাধিক নতুন ফিচার যুক্ত হতে চলেছে। যা এর ব্যবহারকে করবে আরও দ্রুত এবং সহজ। নতুন জিপিটি-৫ মডেলের উদ্বোধনের সঙ্গে ওপেনএআই ঘোষণা করেছে, চ্যাটজিপিটির চেহারা, কর্মক্ষমতা এবং ফিচারগুলোতে আসছে আমূল পরিবর্তন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মডেল পিকার বিদায়ঃ

জিপিটি-৫ চালুর সাথে ওপেনএআই পুরনো মডেলগুলো যেমন GPT-4o, GPT-4.1 ও GPT-4.5 বন্ধ করে দিচ্ছে। এখন চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫-এ চলবে। নতুন “অটো-সুইচিং সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে সেরা মডেল বেছে নিয়ে দ্রুত ও স্মার্ট উত্তর দেবে। ফলে মডেল পরিবর্তনের ঝামেলা থাকছে না।

আসছে ‘পার্সোনালিটি’ ফিচারঃ

এবার ব্যবহারকারীরা টেক্সট-ভিত্তিক উত্তর দেওয়ার জন্য ৪ ধরনের নতুন ব্যক্তিত্ব বেছে নিতে পারবেন—

Cynic: বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর, রসিকতার সাথে কার্যকর তথ্য।

Robot: সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও আবেগহীন উত্তর।

Listener: উষ্ণ ও শান্ত ভঙ্গিতে, হালকা রসিকতার সাথে আপনার চিন্তা প্রতিফলন।

Nerd: কৌতূহলী ও জ্ঞানপিপাসু, পরিষ্কারভাবে ব্যাখ্যা করে।

ইচ্ছা করলে ব্যবহারকারীরা আগের ডিফল্ট স্টাইল-এও ফিরতে পারবেন।
উন্নত ‘ভাইব কোডিং’ সুবিধা

এখন থেকে চ্যাটজিপিটি আরও জটিল ও বিস্তারিত প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তৈরি হওয়া সাইট বা অ্যাপ ক্যানভাসে প্রিভিউ ও ইন্টারঅ্যাক্ট করার সুযোগও থাকবে।

আরও বেশি অ্যাপ কাস্টমাইজেশনঃ

ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন ও হাইলাইটেড টেক্সটের রঙ কাস্টমাইজ করতে পারবেন।
ওয়েবে এটি পরিবর্তন করতে Profile > Settings > General-এ গিয়ে Accent color বেছে নিতে হবে।

মোবাইল অ্যাপে Personalization > Color Scheme থেকে এটি করা যাবে।
উন্নত ভয়েস মোডঃ

পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত Advanced Voice Mode এখন আরও ভালোভাবে নির্দেশনা বুঝতে পারবে এবং কথা বলার স্টাইল কাস্টমাইজ করার সুবিধা দেবে।

স্ট্যান্ডার্ড ভয়েস মোড বন্ধ হয়ে যাচ্ছে, তবে পেইড ব্যবহারকারীরা প্রায় সীমাহীন ভয়েস মোড ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহারকারীদের জন্যও বাড়তি ব্যবহারের সময় যুক্ত হবে। এবার Custom GPTs-এর সাথেও এটি কাজ করবে।

জিমেইল ও গুগল ক্যালেন্ডার সংযোগঃ

চ্যাটজিপিটি এখন সরাসরি আপনার জিমেইল ও গুগল ক্যালেন্ডার এর সাথে সংযুক্ত হয়ে শিডিউল তৈরি, মিসড ইমেইল নোটিফিকেশন এবং দিনের পরিকল্পনা সাজিয়ে দেবে। আগামী সপ্তাহে Pro ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন, এরপর ধাপে ধাপে অন্যদের জন্য চালু হবে। সূত্র: দ্য ভার্জ

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত