বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

এবার মতিউরের ৩০০ বিঘা জমির হদিস মিলেছে

সালেহ আহমেদ,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় আলোচিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড নামে রয়েছে বিশাল এক জুতার ফ্যাক্টরি। যেখানে দেশ-বিদেশি প্রায় চারশ কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় ওরিয়র গ্রুপের সঙ্গেই গ্লোবাল সুজ লিমিটেড নামের জুতার ফ্যাক্টরির অবস্থান। প্রায় ৩০০ বিঘা জমির এলাকায় জুতার ফ্যাক্টরি ছাড়াও বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি রয়েছে।

শনিবার (২২ জুন) বিকেলে কারখানা এলাকায় প্রবেশ করতে চাইলে প্রধান ফটকেই আটকে দেন নিরাপত্তাকর্মী।

একজন নিরাপত্তা কর্মী জানান, প্রায় ৩০০ বিঘা জমির উপর রয়েছে গ্লোবাল সুজ লিমিটেড কারখানা, বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি। কিছুদিন পরপর এখানে ড. মো. মতিউর রহমান সকালে এসে বিকেলে চলে যেতেন। সেখানে দেশ-বিদেশি প্রায় চারশ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক রয়েছেন। ফ্যাক্টরিটির মালিক হিসেবে ড. মতিউর রহমানকে জানলেও তিনি যে সরকারি চাকরি করেন সেটি জানতেন না।
মতিউর এর ফ্যাক্টরিতে উৎপাদিত জুতা পৃথিবীজুড়ে সরবরাহ হয় বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বশীলরা।

গ্লোবাল সুজ লিমিটেডের আতিক নামের এক শ্রমিক বলেন, আমি এই ফ্যাক্টরিতে এক বছর যাবৎ কাজ করছি। ফ্যাক্টরির মালিক মতিউর রহমান স্যার মাঝে মাঝে আসতেন। স্যারের ছেলে ফ্যাক্টরিতে ঘুরতে আসতেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান উনি কিনা আমার জানা নেই।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের বিশাল জুতার কারখানা। কারখানার পাশে রয়েছে বাগান বাড়ি ও বিভিন্ন ফলের বাগান ও জুতার কারখানা। স্থানীয় বাজার দরে ওই ৩০০ বিঘা জমির দাম প্রায় ১০০ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত