1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

আতঙ্ক নয়, সতর্ক থাকা জরুরি

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে মোট সাতটি এবং রাজধানী ঢাকায় পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বর এবং পরদিন শনিবার ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। ২৬ নভেম্বর দিবাগত রাত থেকে ২৭ নভেম্বর বিকাল পর্যন্ত ১৩ ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। যার একটি ঢাকায় অনুভূত হয়।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেন, এ মুহূর্তে আতঙ্ক নয়, বরং সতর্কতা প্রয়োজন। যেহেতু দেশে দীর্ঘদিন ধরে বড় ভূমিকম্প হয়নি এজন্য ভূমিতে বিশাল আকারের শক্তি জমে আছে। এই জমে থাকাটা বড় ‘হুমকি’। তারা এও বলছেন, শক্তি বিবেচনায় ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি মাঝারি হলেও এটি ছিল শক্তিশালী।

আর শক্তিশালী ভূমিকম্পের পর এক থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ছোট ছোট ভূমিকম্পের মতো ‘আফটার শক’ হতে পারে। তবে এ মুহূর্তে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা বাদ দেওয়া যাচ্ছে না। এজন্য ভূমিকম্প মোকাবিলায় দেশবাসীকে সব প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews